ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রুশ হামলা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ এএম

ট্রাম্পের ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধু একদিনেই ইউক্রেনের ছয়টি তেল স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশটির গ্যাস স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে মস্কো। এসব হামলায় দেশজুড়ে ৩৩ জন আহত হয়েছেন। তবে ক্রেমলিনের মুখপাত্রের দাবি, পাল্টাপাল্টি জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে কিয়েভের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো। রাজধানী কিয়েভে রাশিয়ার নতুন দফা হামলায় ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। কৃষ্ণসাগরের বুলগেরিয়া অংশে ইউক্রেনের মালিকাধীন জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্ধকারে দিন কাটাচ্ছেন ইউক্রেনের ইজিউম শহরের বাসিন্দারা। এছাড়াও খারকিভ, দোনেৎস্ক ও জাপোরিঝিয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। হামলা হয়েছে পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামোতেও।

ইউক্রেন যুদ্ধ ও উপসাগরীয় অঞ্চলে সংঘাতের জেরে অস্থিতিশীল বিশ্ব জ্বালানি বাজারে দামের লাগাম টানতে কয়েক সপ্তাহ ধরেই বাড়তি মনোযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরই ধারাবাহিকতায় রবিবার ট্রাম্প দাবি করেন, তেল অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে ইউক্রেন-রাশিয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত