স্টার সিনেপ্লেক্সে স্ট্রিট ফাইটার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ এএম

ক্যাপকমের লিজেন্ডারি ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি অবলম্বনে নির্মিত লাইভ-অ্যাকশন মার্শাল আর্ট সিনেমা ‘স্ট্রিট ফাইটার’ বিশ্বব্যাপী মুক্তির দিনেই দেশের প্রেক্ষাগৃহে আসছে। আন্তর্জাতিক মুক্তির দিনেই আজ থেকে স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি প্রদর্শিত হবে।

১৯৯৪ সালের পর নতুন আঙ্গিকে নির্মিত এই চলচ্চিত্রে দেখা যাবে নব্বইয়ের দশকের আর্কেড নস্টালজিয়ার রোমাঞ্চকর পরিবেশ। চিত্রনাট্য অনুযায়ী, ১৯৯৩ সালের প্রেক্ষাপটে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই যোদ্ধা রিউ ও কেনকে পুনরায় লড়াইয়ের ময়দানে ফিরিয়ে আনে রহস্যময়ী চুন-লি। জীবনপণ ‘ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্ট’-এর অন্তরালে লুকিয়ে থাকা এক প্রাণঘাতী আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখোমুখি হয় তারা।

কিতাও সাকুরাই পরিচালিত এই থ্রিলারে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও ও অ্যান্ড্রু কোজি। সবুজ চামড়ার ‘ব্ল্যাঙ্কা’ চরিত্রে চমক নিয়ে আসছেন জেসন মোমোয়া। এছাড়া ভারতীয় ‘যোগী’ ধালসিম চরিত্রে হাজির হচ্ছেন বলিউড অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়াল এবং অন্যতম চরিত্রে থাকছেন ডব্লিউডব্লিউই সুপারস্টার রোমান রেইন্স। রিয়েলিস্টিক মার্শাল আর্ট, চোখধাঁধানো ফাইট মুভ ও বৈচিত্র্যময় চরিত্রের লড়াইয়ে সিনেমাটি দর্শকদের অনন্য অ্যাকশন অভিজ্ঞতা দেবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত