দেশের ক্রিকেটের নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’-র টি-টোয়েন্টি সংস্করণের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসরের উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে প্লে-অফ ও ফাইনালের মতো মহারণগুলোর মূল ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামকে। তবে গ্রুপপর্বের কিছু ম্যাচ হবে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আসন্ন আগামী ১৫ ডিসেম্বর পর্দা উঠছে তিন ফরম্যাটের এই নতুন ঘরোয়া আসরের। উদ্বোধনী দিনেই বরিশালের মাঠে মুখোমুখি লড়াইয়ে নামবে একমি ও ফরচুন। টুর্নামেন্টে অংশ নেওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল একমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক এবং ব্লু স্টার শিরোপার জন্য মোট ১৩টি ম্যাচে লড়বে।
গ্রুপ পর্বের লড়াই শেষে ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টের প্লে-অফ পর্ব। সবশেষ ৩১ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই টি-টোয়েন্টি সংস্করণের, আর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১ জানুয়ারিকে ফাইনালের রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।
ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টি: পূর্ণাঙ্গ সূচি একনজরে
গ্রুপ পর্ব:
- ১৫ ডিসেম্বর: একমি বনাম ফরচুন (দুপুর ২:৪৫, বরিশাল)
- ১৬ ডিসেম্বর: ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
- ১৭ ডিসেম্বর: ওয়ালটন বনাম ব্লু স্টার (সকাল ১১:০০, মিরপুর)
- ১৯ ডিসেম্বর: সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার (দুপুর ২:৪৫, বরিশাল)
- ২০ ডিসেম্বর: একমি বনাম ওয়ালটন (দুপুর ২:৪৫, মিরপুর)
- ২১ ডিসেম্বর: ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
- ২২ ডিসেম্বর: একমি বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
- ২৪ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
- ২৫ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন (সকাল ১১:০০, মিরপুর)
প্লে-অফ ও ফাইনাল পর্ব (সব ম্যাচ বরিশালে):
- ২৭ ডিসেম্বর (এলিমিনেটর): তৃতীয় দল বনাম চতুর্থ দল (সকাল ১১:০০)
- ২৭ ডিসেম্বর (প্রথম কোয়ালিফায়ার): প্রথম দল বনাম দ্বিতীয় দল (বিকেল ৩:৩০)
- ২৯ ডিসেম্বর (দ্বিতীয় কোয়ালিফায়ার): প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল (দুপুর ২:৪৫)
- ৩১ ডিসেম্বর (ফাইনাল): প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল (দুপুর ২:৪৫)
- ১ জানুয়ারি ২০২৭ (রিজার্ভ ডে): ফাইনাল ম্যাচের জন্য সংরক্ষিত দিন।
কত ম্যাচ পর গোল বা অ্যাসিস্ট পেলেন না মেসি?