মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি, কার্তুজ ও চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বাগেশ্বর গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার বাগেশ্বর গ্রামের ইব্রাহিম ফকিরের বাড়ির একটি পরিত্যক্ত দোতলা টিনের ঘরে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় ওই ঘরের একটি কক্ষ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, শটগানের ২০ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড পিস্তলের গুলি, ১টি ম্যাগাজিন ও ১টি ধারালো চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম মাঝি সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মন্নাফ মাঝির ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত