আসছে নাজনীন হাসান খানের ‘ভালোবাসার মায়া’

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম

প্রেম, ছলনা আর পারিবারিক সিদ্ধান্তের এক রহস্যময় গল্প নিয়ে এবার পরিচালক নাজনীন হাসান খান নির্মাণ করলেন নাটক ‘ভালোবাসার মায়া’। রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন নাটকটিতে অভিনয় করেছেন- আখম হাসান, পুনম হাসান জুঁই, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন, আরও অনেকে। 

পরিচালক নাজনীন হাসান খান বলেন, প্রেমের অনুভূতি মানুষকে কখনো সাহসী করে, আবার কখনো নিজের মনের কথা আড়াল করতে গিয়ে জটিল পরিস্থিতিতে ফেলে দেয়। সম্পর্কের সত্যতা যাচাই না করে আবেগের ওপর নির্ভর করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ‘ভালোবাসার মায়া’ নাটকে হাস্যরস ও নাটকীয়তার মধ্য দিয়ে সেই বাস্তবতাই তুলে ধরার চেষ্টা করেছি। 

নাটকের গল্প সম্পর্কে রাজীব মণি দাস জানান, নাটকে দেখা যাবে প্রভাবশালী ব্যবসায়ী রাশেদ করিমের ছেলে আরিয়ান। পরিবারের সবার কাছে আরিয়ান শান্ত ও দায়িত্বশীল হলেও নিজের পছন্দ-অপছন্দ প্রকাশের ক্ষেত্রে বেশ দ্বিধাগ্রস্ত। এলাকার এক সুন্দরী তরুণী সানজিদাকে তার ভালো লাগে। কিন্তু আরিয়ান লাজুকতার কারণে বলতে পারে না। সানজিদা বিষয়টা বুঝতে পারে এবং আরিয়ানের সাথে মজা নিতে থাকে। শুরুতে শুধুই মজা করার জন্য সানজিদা প্রেমের টপিকস নিয়ে কথাবার্তা বলে। আরিয়ান সানজিদার সেই ছলচাতুরি বুঝতে পারে না। এভাবে কাহিনি মোড় নেয় অন্য দিকে। হাস্যরস, প্রেম, ছদ্মবেশ ও পারিবারিক টানাপড়েনের মিশেলে নির্মিত এ নাটকটি  ‘শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গে

সর্বশেষ সর্বাধিক পঠিত