আবার মা হয়ে আপ্লুত নাটালি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম

ফের মা হয়েছেন হলিউড তারকা নাটালি পোর্টম্যান। ফরাসি সংগীত প্রযোজক তাঙ্গি দেস্তাবলের সঙ্গে প্রথম সন্তানের মা হয়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। নতুন সন্তানকে ঘিরে আনন্দের পাশাপাশি বড় দুই সন্তান নিয়েও পুরোনো স্মৃতি নতুন করে মনে পড়ছে তার। 

 সম্প্রতি ফ্যাশন ও লাইফস্টাইল-বিষয়ক সাময়িকী হার্পার’বাজারকে দেওয়া সাক্ষাৎকারে মাতৃত্বের নতুন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন নাটালি। তিনি বলেন, ‘তাঙ্গি ও আমি খুবই আনন্দিত। আমি সত্যিই কৃতজ্ঞ। আমি জানি, এটি কত বড় সৌভাগ্য ও অলৌকিক ঘটনা।’ 

নতুন সন্তানের আগমন তাকে বড় দুই সন্তানের শৈশবের দিনগুলোর কথাও মনে করিয়ে দিচ্ছে। সন্তানদের দ্রুত বড় হয়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে নাটালি জানান, ছোট্ট শিশুরা সময়ের সঙ্গে নিজেদের স্বতন্ত্র ব্যক্তিত্ব, রসবোধ ও চিন্তাভাবনাসম্পন্ন মানুষ হয়ে ওঠে। 

তাদের এই পরিবর্তন একজন মায়ের জন্য যেমন আনন্দের, তেমনি আবেগেরও। সাবেক স্বামী বেঞ্জামিন মিলপিয়েরের সঙ্গে নাটালির দুই সন্তান রয়েছে, যাদের নাম আলেফ ও আমেলিয়া। নতুন সন্তানটি তাঙ্গি দেস্তাবলের সঙ্গে তার প্রথম সন্তান। ব্যক্তিগত জীবনের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন অধ্যায়ে পা রেখেছেন এই অভিনেত্রী।

সর্বশেষ সর্বাধিক পঠিত