জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পীরেরগাঁও গ্রামে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের সুলফির আঘাতে ঘটনাস্থলেই মতিউর রহমান (৫০) নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন।   

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ অক্টোবর) সকালে মুজিবুর রহমান নামের আরেকজনের মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত