বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস ডান কনুইয়ে চোট পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় বলের আঘাত পান তিনি।
আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন দলের চিকিৎসকেরা। লিটনের অনুপস্থিতিতে বিকল্প উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন জাকের আলী অনিক।
আজ জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম খান এক বিবৃতিতে লিটনের চোটের বিষয়টি নিশ্চিত করেন। বায়েজিদুল বলেন, ‘বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আঘাতে লিটন দাস ডান কনুইয়ে ব্যথা পেয়েছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিকল্প উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন জাকের আলী।’
লিটনের চোটের ধরন ও তাঁর সুস্থ হতে কত দিন লাগতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। লিটনের চোটের খবরটি বাংলাদেশের জন্য বাড়তি উদ্বেগের। কারণ, সাম্প্রতিক সময়ে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। সেই চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে তার ফেরা ছিল নাটকীয়। দলে ফেরার পর আবারও চোটে পড়লেন তিনি।
এক সেশনেই ৭ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ