নারায়ণগঞ্জের আড়াইহাজারের টেকপাড়া এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এই অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর (৪০), আব্দুল কুদ্দুছ (৩৫), হান্নান (৪০), শাহাবুদ্দিন (৩০), মনির (৩০) ও মোহাম্মদ আলী (২৪)।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন জানান, অভিযানে জুয়া খেলার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জুয়া প্রতিরোধ আইনে তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।