ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান পরিচালনা করে চোরাকারবারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪২০ পিস ভারতীয় কম্বল, একটি ছয় চাকা বিশিষ্ট 'নিউ তামান্না' কার্গো গাড়ি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের সর্বমোট আনুমানিক মূল্য ৩৯ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ত্রিশালের বৈলর ইউনিয়নের উকিলবাড়ী ফারুকের খাবারের হোটেলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেনআব্দুল্লাহ আল মামুন (২৬) মারুফ হাসান (২১)
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহম্মদ জানান, চোরাচালান দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।