ঢাকার মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা এলাকার বিশিষ্ট সমাজসেবক, বায়তুল কারার মসজিদের সাধারণ সম্পাদক ও সেনপাড়া যুব সংঘের উপদেষ্টা আব্দুর রউফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ ।
শনিবার (৩১ অক্টোবর) মিরপুর সেনপাড়া পর্বতা ঈদগা মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হ।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায় রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুর রউফ। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগতে ছিলেন।
সমাজসেবক আব্দুর রউফ দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ছয় ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।
তার আত্মার মাগফেরাত কামনা করে আগামী সোমবার (২ নভেম্বর) বাদ আসর বাইতুল কারার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী এলাকাবাসী সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছে তার পরিবার।