স্কুলের সহপাঠীদের পেয়ে আপ্লুত চঞ্চল চৌধুরী

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

তিন দশক আগের স্কুলের সহপাঠি ও বন্ধুদের পেয়ে আবেগাপ্লুত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার পুজার ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে পুরোনো বন্ধুদের সঙ্গে এই পুনর্মিলন তার কাছে হয়ে উঠেছে বিশেষ আনন্দের মুহূর্ত। সেই স্মৃতি ও আবেগের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা। 

চঞ্চল চৌধুরী জানান, স্কুলের বান্ধবী মর্জিনার বাড়িতে একত্র হয়েছিলেন তারা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বন্ধুদের সঙ্গে আন্তরিকতার কোনো পরিবর্তন হয়নি। পুরোনো দিনের স্মৃতিচারণ, হাসি-আড্ডায় মেতে ওঠেন সবাই। 

বন্ধু মর্জিনার আতিথেয়তার কথাও বিশেষভাবে তুলে ধরেছেন চঞ্চল। তার ভাষায়, মর্জিনা সেই আগের মতোই পাগলাটে রয়ে গেছে। নানা পদের খাবারের আয়োজন করে নিজ হাতে বন্ধুদের জোর করে খাইয়েছেন তিনি। তবে আনন্দঘন এই মিলনমেলায় আবেগের মুহূর্তও তৈরি হয়। 

দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে মর্জিনা হঠাৎ কেঁদে ফেলেন। সেই দৃশ্য দেখে বাকিদের চোখও জলে চিকচিক করছিল বলে জানান অভিনেতা। চঞ্চল লেখেন, ‘এবারের পুজার ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে এটাই ছিলো সবচেয়ে বড় আনন্দ!’

সর্বশেষ সর্বাধিক পঠিত