মজুরি বোর্ডের প্রথম সভা হতে পারে বুধবার

প্রথম সভার মাধ্যমে বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের উদ্যোগের অগ্রগতি তুলে ধরার লক্ষ্য রয়েছে এ সভার।

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ এএম

রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং মজুরি বৃদ্ধির দাবি দ্রুত সুরাহার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব মজুরি বোর্ডের সভা আয়োজনের আহ্বান জানিয়েছি। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামীকালই (বুধবার) সভাটি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আমরা কারখানাগুলো চালু রাখার চেষ্টা করছি। শিল্প ও শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

সূত্রগুলো জানায়, প্রথম সভার মাধ্যমে বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের উদ্যোগের অগ্রগতি তুলে ধরার লক্ষ্য রয়েছে এ সভার।

রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে সংবাদ সম্মেলনে ছয় সদস্যের এ মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। একই দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত