২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৭৭, মামলা ৫৫

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৫টি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর থানার অধীনে ১৪১ জন, ওয়ারী থানায় ৯৪, তেজগাঁও থানায় ৯০, মতিঝিল থানায় ৮৫, গুলশান থানায় ৪৬, লালবাগ থানায় ৪২, উত্তরা থানায় ৪১, রমনা থানায় ৩৭ ও গোয়েন্দা বিভাগের অধীনে একজন রয়েছেন। 

অভিযানের সময় গ্রেপ্তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫৩৯ পিস ইয়াবা, ১.৮৫ গ্রাম হেরোইন, তিনটি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন, নগদ দেড় হাজার টাকা ও  একজন  ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত