জ্বালানিমন্ত্রী বললেন

আট মাসে জ্বালানি আমদানিতে ভর্তুকি ৪৬ হাজার কোটি টাকা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গত ৮ মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, যা জনগণেরই করের টাকা।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে বৈদেশিক মুদ্রা ও সরকারি রাজস্ব সাশ্রয় হবে, যা দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে।

তিনি জ্বালানি সংকট থেকে দেশকে রক্ষা করতে সোলার বা সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দিয়ে দেশব্যাপী সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, জ্বালানি সংকট উত্তরণে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের কোনো বিকল্প নেই। এ সময় তিনি ‘বেশি বেশি সোলার লাগান, কম-কম বিদেশের ওপর নির্ভর করুন’ সেøাগানকে সামনে রেখে দেশব্যাপী সোলার আন্দোলন গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্য এবং রাজশাহী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত