ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

‘আমাদের অনুমতি ছাড়া ইরান কিছুই করছে না।’

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

ইরানের অবশিষ্টাংশ সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাকে হয়তো ইরানের বাকি অংশ ধ্বংস করতে হতে পারে এবং তার পরবর্তী পদক্ষেপ কী হবে তা সবাই শিগগিরই জানতে পারবেন। খবর আনাদোলু এজেন্সি

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ‘আমরা আরও সামনে এগোব কি না এবং বিষয়টি শতভাগ নিশ্চিত করব কি না—সে বিষয়ে প্রশাসন শিগগিরই সিদ্ধান্ত নেবে। শতভাগ নিশ্চিত করা বলতে আমি বোঝাচ্ছি, যাতে এটি (পারমাণবিক কর্মসূচি) আর কখনোই না ঘটে।

তিনি বলেন, ‘যদি সম্ভব হয়, তবে আমি দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই পছন্দ করব, তবে হয়তো আমাকে তা-ই করতে হতে পারে। আর আপনারা তা খুব শিগগিরই জানতে পারবেন।’

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, গত ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ যুদ্ধের পর ইরান পুনর্গঠিত হতে অন্তত ২৫ বছর সময় লাগবে বলে তিনি মনে করেন। যুদ্ধটি এখনো পুরোপুরি শেষ হয়নি।

ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না —এমন প্রশ্নে ট্রাম্প বলেন: ‘আমাদের অনুমতি ছাড়া তারা কিছুই করছে না।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত