ব্যাংক এশিয়া পিএলসি হেড অব অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল টেকনোলজি সাপোর্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: হেড অব অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল টেকনোলজি সাপোর্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি/ স্নাতকোত্তর ডিগ্রি, এমবিএ। ব্যাংকিং প্রযুক্তি, পেমেন্ট, ডিজিটাল চ্যানেল বা সংশ্লিষ্ট প্রযুক্তি প্ল্যাটফর্মে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬