বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকালে গাছবাড়িয়া খাঁনহাট ওয়ান আজিজ মার্কেট চত্বরে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি এমপি জসীম উদ্দীন আহমেদ এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও যুবদল নেতা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শেখ মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ. ক. ম মোজাম্মেল হক, সাবেক সদস্য সচিব মোরশেদুল আলম চৌধুরী, বিএনপি নেতা আবদুল মাবুদ মাহাদু, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম মারুফ, আলহাজ্ব নওশা মিয়া, আলহাজ্ব নুর মোহাম্মদ, শামসু উদ্দিন মেম্বার, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট অঞ্জন প্রসাদ, অ্যাডভোকেট সেলিম উদ্দিন, মাস্টার ফরিদুল আলম, শামসুল আলম, আইনুল হুদা চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুর রউফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চন্দনাইশ উপজেলা ও পৌরসভা যুবদল নেতা মাসুদুর রহমান, ওরশেদুল আলম চৌধুরী, নুরুল কবির কমিশনার, তরিকুল ইসলাম টুটুল, নেছার উদ্দিন, ইখতিয়ার উদ্দিন, আযম খান, শহিদুল ইসলাম, আরমান, রাজীব প্রমুখ।
এ সময় প্রধান অতিথি এমপি জসীম উদ্দীন আহম বলেন, ৭ই নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা, পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।