জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জেবিএবির শ্রদ্ধা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)।

আজ শনিবার (৭ নভেম্বর) সংগঠনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক শাহ জাহানের নেতৃত্বে সংগঠনের নেতারা মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. ইদ্রিস মিয়া, সহ সভাপতি  আলতাসোল ইসলাম, সাইফুল ইসলাম মাসুম, মিজানুর রহমান জসীম, নকিব উদ্দীন, রাশেদুল ইসলাম, শওকত আহমেদ সিনিয়র যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন ভূঁইয়া শিমুলসহ সংগঠনের অন্যান্য নেতারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত