মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় একই স্থানে বৃদ্ধ-বৃদ্ধা নিহত

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন।
 
শনিবার (৭ নভেম্বর) সকালে এবং বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন আবুল কালাম (৭৮) ও রিজিয়া বেগম (৭৫)। আবুল কালাম উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিনঘরিয়াটোলা গ্রামের কালা মিয়া সারেং বাড়ির মৃত আবদুল হকের ছেলে। রিজিয়া বেগম ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুরের ফরায়েজি বাড়ির মৃত আহসান উল্লাহর স্ত্রী।  
 
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল কালাম শনিবার সকালে ছোট কমলদহ এলাকায় মেয়ের বাড়িতে যান। মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হন। আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা গেছেন।
 
এদিকে, অপর নিহত রিজিয়া বেগম বিয়ে বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
 
কুমিরা হাইওয়ে পুলিশের এসআই জিয়া উদ্দিন সড়ক দুর্ঘটনায় নারী এবং পুরুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সর্বশেষ সর্বাধিক পঠিত