প্রথমবার সিনেমায় রিচি

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করলেন নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান। সিনেমার নাম ‘রবি ইন ঢাকা’। সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেতা রাজীব সালেহীন। সিনেমাটি প্রসঙ্গে কথা বলতে আপাতত টিম থেকে নিষেধ আছে বলে জানান রিচি। তবে তিনি বলেন, ‘হ্যাঁ, রবি ইন ঢাকা সিনেমাটিতে আমি অভিনয় করেছি। তবে সিনেমাটিতে আমার চরিত্র কী কিংবা আরও বিস্তারিত আপাতত বলতে পারছি না। সিনেমার পুরো টিমের পক্ষ থেকে হয়তো শিগগিরই বিস্তারিত জানানো হবে। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।’

এদিকে রিচি নাটকে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘কিছুদিন আগেও আমি চয়নিকা দিদির সুন্দর গল্পের একটি নাটকে অভিনয় করেছি। নাটকটির নাম ভালোবাসার অন্যনাম তুমি। এই নাটকে অভিনয় করেও দারুণ সাড়া পেয়েছি। এখনো অনেক সুন্দর সুন্দর গল্পের নাটকে অভিনয়ের প্রস্তাব আসে। যদি ভালো লাগে গল্প এবং চরিত্র, তবে অবশ্যই অভিনয় করব। কারণ পেশাগতভাবে আমি এখনো অভিনেত্রী। অভিনয় করতেই ভীষণ ভালোবাসি, স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার ভক্ত দর্শকের সব সময়ই আবদার রয়েছে আমি যেন নাটকে নিয়মিত থাকি। যে কারণে চেষ্টা করি ভালো গল্প পেলে অভিনয় করার।’

সর্বশেষ সর্বাধিক পঠিত