এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

কারিগরি ত্রুটির কারণে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

আজ শনিবার (৭ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি (অনলাইন) ত্রুটির কারণে আজ বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন কার্যক্রম বিঘ্নিত হয়। ফলে অনেক পরীক্ষার্থী এ সময়ে আবেদন করতে পারেননি।

শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের শেষ সময় আজ রাত ১২টার পরিবর্তে আগামীকাল ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত