গরম চা পান কেন ক্ষতিকর

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ এএম

শীত এলেই গরম চায়ের প্রতি আগ্রহ বাড়ে। যারা চা পান করেন না। তারাও এক কাপ চা পান করতে আগ্রহী হয়। চা খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ, তা নিয়ে বহু গবেষণা হয়েছে। নতুন একটি গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য। নিয়মিত চা খেলে কমতে পারে হৃদরোগ ও রক্তনালির অসুখের ঝুঁকি। তবে চা কতটা গরম সেদিকে খেয়াল রাখতে হবে। যারা নিয়মিত চা পান করেন, তাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ১১ শতাংশ কম। তবে চায়ের তাপমাত্রার ওপর নির্ভর করছে এই উপকারিতা। যারা অত্যন্ত গরম, ধোঁয়া ওঠা চা খান, তাদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। ঘরের তাপমাত্রায় রাখা চা খেলে সেই ঝুঁকি তুলনায় কম। অর্থাৎ ঘরের তাপমাত্রা বা ঈষদুষ্ণ ছাড়া চা খাওয়া উচিত নয়।

গবেষণায় আরও দেখা গিয়েছে, গ্রিন টি-র তুলনায় ব্ল্যাক টি হার্টের জন্য বেশি উপকারী। গ্রিন টি-র মধ্যে উপকারী উপাদান রয়েছে। সপ্তাহে নিয়মিত ৬-৮ কাপ চা খেলেই হৃদরোগের ঝুঁকি কমে যায় বলে মনে করছেন গবেষকরা। যদিও অত্যধিক গরম বা ফুটন্ত পানীয় খাওয়া যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা আগেও বহুবার প্রমাণ মিলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পানীয় খেলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায় এবং ক্রনিক অসুখের প্রতিরোধ করে। কিন্তু শুধু চা খেলেই যে হৃদরোগের ঝুঁকি কমবে, জোর দিয়ে বলা যায় না। হৃদরোগের ঝুঁকি কমাতে হলে স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাপনই একমাত্র সহজ উপায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত