আজ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়বে যেসব এলাকা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার (৮ নভেম্বর) টানা সাড়ে ৭ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, ১১ কেভি ফিডারগুলোর ১১/০.৪ কেভি লাইনের পার্শ্ববর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ দপ্তরের বেশকিছু এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে রবিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১১ কেভি সিওবাজার থেকে রংপুর সিটি করপোরেশনের চওড়াপাড়া, ছিটকেল্লাবন্দ ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এবং বিকেল ৩টা থেকে  বিকেল ৫টা পর্যন্ত  ১১ কেভি কাকলী লেনের মেডিকেল পাকারমাথা, হাজীপাড়া, মেডিকেল পূর্বগেট সংলগ্ন এলাকা বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত