বিশ্ব বাজারেও রেকর্ড গড়ল ‘রামায়ণ’

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ এএম

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ : পার্ট ওয়ান’। মুক্তির একদিন পরেই আন্তর্জাতিক বাজারে ৭৩ লাখ মার্কিন ডলার আয় করেছে এর মধ্য দিয়ে বিদেশের বাজারে এক দিনে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার রেকর্ড গড়েছে এটি। এর আগে এই রেকর্ড ছিল ‘বাহুবলী : দ্য কনক্লুশন’-এর দখলে।

পিঙ্কভিলার বক্স অফিস প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির প্রথম তিন দিনে বিদেশের বাজারে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১ কোটি ৭৪৫ লাখ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬৪ কোটি রুপি। ভারতের বাজারে আয় করেছে ২১৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৩৭৮ কোটি রুপি। চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্তে বিদেশের বাজারে ২ কোটি ৩০ লাখ ডলার এবং বিশ্বব্যাপী প্রায় ৪৯০ কোটি রুপি আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশি টাকার হিসেবে তা প্রায় ৫০০ কোটি ছাড়াবে। তবে এগুলো বাণিজ্য বিশ্লেষকদের অনুমান, চূড়ান্ত হিসাব নয়।

বিদেশের বিভিন্ন বাজারেও একাধিক রেকর্ড গড়েছে সিনেমাটি। যুক্তরাজ্যে শনিবার আয় করেছে ৭ লাখ ৫০ হাজার পাউন্ড, যা আগের এক দিনের সর্বোচ্চ আয়ের রেকর্ডের চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রে কোনো বলিউড সিনেমার এক দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এটি। এ ক্ষেত্রে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’-কে ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’।

কানাডা ও অস্ট্রেলিয়ায় ভারতীয় সিনেমার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এক দিনের আয়ের রেকর্ড করেছে ছবিটি। এ দুই বাজারে শীর্ষে রয়েছে ‘ধুরন্ধর’। শুরুতে তুলনামূলক ধীরগতির পর মধ্যপ্রাচ্যের বাজারেও শনিবার ভালো ব্যবসা করেছে ‘রামায়ণ’।

সর্বশেষ সর্বাধিক পঠিত