অচেনা অধ্যায়ে ইীহা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:১০ এএম

বেশ কিছু দিন ধরেই চলছিল কানাঘুষা। সেসব কানাঘুষাকে আমলে নেননি মডেল-অভিনেত্রী নাজনীন নীহা। এবার স্বামীর সঙ্গে পবিত্র ওমরাহ পালনের ছবি প্রকাশ করে নিজের বৈবাহিক জীবনের খবর জানালেন এ অভিনেত্রী। গতকাল রবিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফের সামনে স্বামীর সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন নীহা। তবে ছবিতে স্বামীর মুখ আড়ালে রেখেছেন তিনি। ছবি প্রকাশের পাশাপাশি নিজের অনুভূতির কথাও জানিয়েছেন নীহা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা নিজেদের মধ্যে গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন সেই পথচলার গল্পই আনন্দের সঙ্গে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে আমাদের একসঙ্গে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা

কৃতজ্ঞ। আমাদের এই বন্ধন যেন সবসময় বরকতে পরিপূর্ণ থাকে।’

চার ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে ফেসবুকে ২৬ হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। অনেকে এই জুটিকে অভিনন্দন জানান। নীহা কি বিয়ে সেরেছেন? বিষয়টি অনেকে জানতে চেয়েছেন। বিষয়টি জানতে নীহাকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

এর আগে ২৯ জুন ফেসবুকে নিজের ‘এনগেজড’ হওয়ার খবর জানান নীহা। তবে হবু বরের পরিচয় প্রকাশ করেননি। এর আগে খবর ছড়িয়েছিল, পাকিস্তানি নাগরিকের সঙ্গে বাগ্দান সেরেছেন নীহা। খবরটি স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেননি নীহা।

সর্বশেষ সর্বাধিক পঠিত