রমজানে নিত্যপণ্যের আমদানি ঋণপত্রে নগদ মার্জিন সর্বনিম্ন রাখার নির্দেশ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ এএম

পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি সহজ করতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ সুবিধা দিতে বলা হয়েছে।

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আগামী পবিত্র রমজান মাসে এসব পণ্যের চাহিদা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আমদানি সহজীকরণের মাধ্যমে বাজারে মূল্য সহনীয় রাখা এবং প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম তেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত