পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে অভিযান শুরুর আগেই অভিযুক্ত আনসার সদস্যরা বদলি হয়ে কর্মস্থল ছেড়েছেন।
 
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান চালায়।
 
অভিযানকালে পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র ও সেবার পরিবেশ পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা। তবে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আনসার সদস্যদের কাউকে কর্মস্থলে পাওয়া যায়নি।
 
অভিযান শেষে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ সর্বাধিক পঠিত