হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন উত্তরসূরি হওয়ার দৌড়ে যুক্ত হয়েছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হোল্ট। ড্যানিয়েল ক্রেগের পর ০০৭ চরিত্রে কে আসছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, নতুন বন্ড নির্বাচনের জন্য পরিচালক ডেনিস ভিলনেভের কাছে স্কিন টেস্ট দিয়েছেন এই দুই অভিনেতা। তাদের সঙ্গে তালিকায় রয়েছেন জ্যাক লোডেন, জশ ও’কনর ও ক্যালাম টার্নার। এর আগে ব্যাটম্যান চরিত্রে অভিনয়ের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্যাটিনসন ও হোল্ট। শেষ পর্যন্ত ব্যাটম্যান হয়েছিলেন প্যাটিনসন। প্যাটিনসন ‘পটায়াইলাইট’ ও ‘হ্যারি পটার’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান। অন্যদিকে হোল্ট ‘এক্স-মেন’ সিরিজে অভিনয়ের পাশাপাশি ‘সুপারম্যান’ সিনেমায় লেক্স লুথর চরিত্রে অভিনয় করেছেন। অ্যামাজন এমজিএম স্টুডিওর প্রযোজনায় নির্মিতব্য ২৬তম বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনেভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ নির্মাতা স্টিভেন নাইট। তবে নতুন বন্ডের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
জেমস বন্ড হওয়ার দৌড়ে রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হোল্ট
কীর্তনখোলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০১:১৩ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:১৩ এএম
জেমস বন্ড হওয়ার দৌড়ে রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হোল্ট
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০