ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৫ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৭৪ জন মারা গেছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৭৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগেই মারা গেছেন ৭ জন। এছাড়া খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত