রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এক সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিকের পরিবারের চার সদস্যকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ওসি বলেন, সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু পাট্টা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার ভাই রনি আগের রাতে পুইজোর বাজারে একটি মিছিলে অংশ নিয়েছিলেন। এর পরপরই তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

অমিত হাসান রবিন দৈনিক যুগান্তরের ঢাকা অফিসে মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন।

বিস্তারিত আসছে...

সর্বশেষ সর্বাধিক পঠিত