ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসআরবি-৩ এর অভিযানে ১১ দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর এসআরবির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেন।
এসআরবি-৩ এর কোম্পানী কমান্ডার মো. ইমরান সিদ্দিকী বলেন, ঢাকা মেডিকেল চিকিৎসার প্রানকেন্দ্র। দূরদূরান্ত থেকে রোগীরা সেবা নিতে আসে। কিন্তু বিভিন্ন ধরনের দালালদের দৌরাত্বের কারণে হয়রানি হতে হয়। তাদের জন্য চিকিৎসক, নার্সেরদেরও সেবা প্রদানে বিঘ্ন ঘটে। হাসপাতাল কতৃপক্ষ দালালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে আমাদের। তারই প্রেক্ষাপটে আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এর নেতৃত্বে সফল অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সর্বমোট ১১ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। তারমধ্যে চারজনকে আর্থিক দণ্ড আর বাকি সাতজনকে তিনদিন থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। এই অভিযান অব্যাহত থাকবে।
সাজাপ্রাপ্তরা হলেন, আলামিন (৩২) ১ মাস, মোয়াজ্জেম (৫০) ৭ দিন, ইমন (২৮) ১৫ দিন, সাদ্দাম (৩৭) ৩ দিন, শহিদুল মোল্লা (৩৭) ৭ দিন, সিফাত (২২) ও হেলাল (৩২) ৬ মাসের কারাদণ্ড পেয়েছে।
এছাড়া মাহামুদুল (৩৯) ৫ হাজার টাকা, আল শাহরিয়ার হোসেন বাপ্পি (৩০) ৫ হাজার টাকা, শাকিল (২২) ৩ হাজার টাকা ও নূরনবীকে (২৭) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।