শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষক গণপিটুনির শিকার হয়েছেন। উপজেলার মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসাতে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশুর মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শিশুটির বাবা পেশায় একজন দুবাই প্রবাসী। অভিযোগ উঠেছে, অভিযুক্ত শিক্ষক মো. সাইফুল ইসলাম মাদ্রাসার ওই শিশু শিক্ষার্থীকে কিছু দিন আগে তার রুমে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এরপর শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে জানায়। এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় জনতা ও শিশুটির পরিবার ক্ষুব্ধ হয়ে মাদ্রাসায় অবস্থান নেয় এবং ওই শিক্ষককে আটকে রেখে গতকাল শনিবার বিকেলে গণপিটুনি দেয়। অভিযুক্ত শিক্ষককে জনতার হাতে থেকে পুলিশ ভ্যানে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় এলাকাবাসী পুলিশের গাড়ি গতিরোধ করে ওই শিক্ষককে আবার গণপিটুনি দেয়। এ বিষয়ে নোয়াখালী বেগমগঞ্জ থানার ওসি শামছুজ্জামান জানান, ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আসামি সাইফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এলাকাবাসী এতটাই উত্তেজিত যে, ঘটনার বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত