আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা! 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

বরগুনার আমতলী উপজেলার আঠাোগাছিয়া ইউনিয়নের প্রশাসক মো. ফিরোজ আলম (উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ) বিরুদ্ধে অর্থ দাবি, হয়রানি ও অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগ এনে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য।

অভিযোগে উল্লেখ করেন, বরাদ্দের ৩ টি টিউবওয়েল বাবদ ৩০ হাজার টাকা দাবি। পরিষদে জনগণকে বিভিন্ন কাগজের অজুহাতে হয়রানি। বিভিন্ন খরচের জন্য ইউপি সদস্যদের কাছে টাকা দাবি। সপ্তাহে একদিন পরিষদে থাকার কথা থাকলেও তিনি নিয়মিত এক দিন আসেন না।ওয়ারিশ সেবায় জনগণকে হয়রানি।

ইউপি সদস্যের কাছে যাতায়াতের খরচ মোটরসাইকেল ভাড়া ২ হাজার টাকা দাবি। এডিপির ২৬-২৭ সালের বরাদ্দের কোনো সদস্যকে না জানানো ও প্রশাসকের দূরব্যবহারে অতিষ্ঠের বিভিন্ন অভিযোগ এনে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য (মেম্বার)তারা চেয়ারম্যানের প্রতি তারা অনাস্থা প্রকাশ করেছেন।

এ বিষয়ে প্রশাসক মো. ফিরোজ আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নম্বরটি বিজি করে রাখেন। 

আমতলী উপজেলা নির্বহী কর্মকর্তা হাসান মো: হাফিজুর রহমান বলেন, আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে অনাস্থা পত্র পেয়েছি। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করা ব্যবস্থা নেয়া হবে। 

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত