বিপর্যয়ের মধ্যে প্রতিরোধ গড়ে হৃদয়ের সেঞ্চুরি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

শুরুতেই ব্যাটিং বিপর্যয়, মাত্র ২২ রান তুলতেই সাজঘরে ফেরেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান। এমন কঠিন পরিস্থিতিতে উইকেটে এসে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন হৃদয়। চাপ সামলে দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিলেন চোখধাঁধানো এক সেঞ্চুরি।

জোহানেসবার্গে হৃদয়ের ব্যাটে আবারও দেখা গেল আত্মবিশ্বাস আর দৃঢ়তার প্রতিচ্ছবি। শতরান পূর্ণ হওয়ার পর হেলমেট খুলে ব্যাটের ওপর তুলে ধরে উদ্‌যাপন করেন তিনি। সাম্প্রতিক সময়ে এই উদ্‌যাপনই যেন হয়ে উঠেছে তার সেঞ্চুরির পরিচিত দৃশ্য।

এর আগে সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরি করে আলোচনায় আসেন হৃদয়। সেটাও মাত্র ৭ দিন আগে। এক সপ্তাহের ব্যবধানে। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়ে আরও একবার নিজের ব্যাটিং দক্ষতার জানান দিলেন এই মিল্ড অর্ডার ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার কীর্তিও গড়লেন তিনি।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত