কিশোরগঞ্জের ভৈরবের কমলপুরে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহ করার সময় ভৈরব প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি সাংবাদিক এম.আর রুবেলের ওপর উদ্দেশ্য প্রণোদিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
১৫ নভেম্বর রবিবার বিকেল ৪টায় ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকার দূর্জয় মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। ভৈরবের সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় অর্ধশতাধিক সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন অংশ নেন।
ওই প্রতিবাদ সভায় বক্তব্য দেন ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভৈরব প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. আসাদুজ্জামান ফারুক, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের ভৈরব প্রতিনিধি মো. সোহেলুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আলাল উদ্দিন, ভৈরব কাকলি খেলাঘর আসরের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম রিপন, ভৈরব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজীব আহমেদ, কাকলি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মাহফুজ, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক মো. শামীম আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দেশ রূপান্তর ভৈরব প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক বাবু, আনন্দ টিভির ভৈরব প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম মামুন, একাত্তর টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আল আমিন টিটু, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জ.ই পরশ, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আশরাফুল আলম, দৈনিক কালেরকন্ঠ (ডিজিটাল) ভৈরব প্রতিনিধি সাংবাদিক মো. রাজীবুল হাসান, ডিবিসি টেলিভিশনের ভৈরব প্রতিনিধি সাংবাদিক আফসর হোসেন তূর্জা, ডেইলি বাংলাদেশের ভৈরব প্রতিনিধি সাংবাদিক নাজির আহমেদ আল-আমিন, আর টিভির ভৈরব প্রতিনিধি সাংবাদিক ছিদরাতুল রশিদ পিয়াল, সাপ্তাহিক প্রামাণ চিত্রের মফস্বল সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রুবেল, তালাশ বিডির ভৈরব প্রতিনিধি সাংবাদিক মো. শাহিন আলম, দৈনিক মানব জমিনের ভৈরব প্রতিনিধি সাংবাদিক ইশতিয়াক আহমাদ শৈভিক, দৈনিক প্রভাত টাইমসের ভৈরব প্রতিনিধি মো. সঞ্জু মিয়া, দৈনিক স্বাধীন বাংলার ভৈরব প্রতিনিধি মো. জুয়েল মিয়া সহ ভৈরব পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মো. আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের লোকজন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক এম.আর. রুবেলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন নেক্কারজনক হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজের অন্যায়, অপরাধ, সংঘর্ষ, দখলবাজি ও চাঁদাবাজির মতো ঘটনার সংবাদ প্রকাশ করাই সাংবাদিকদের দায়িত্ব। অথচ এসব ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন। তাঁরা সমাজের অসংগতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের নিরাপত্তা না থাকে, তাহলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। তাই এ হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। ঘটনার বিচার নিশ্চিত না হলে ভৈরবের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
হামলার শিকার ভৈরব প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি সাংবাদিক এম.আর রুবেল বলেন, ঘটনার সময় আমি পেশাগত দায়িত্ব পালন করে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করছিলাম। এ সময় একদল লোক আমার ওপর হামলা চালায়। এতে আমি আহত হই। আমার একটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় আমি থানায় অভিযোগ দেব। আমি এ হামলার ঘটনায় যারা জড়িতদের খোঁজ বের করে সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, সাংবাদিক এম.আর রুবেল এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর, শুক্রবার শহরের কমলপুর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক এম.আর রুবেলের ওপর অতর্কিত হামলা চালায় নয়াবাড়ি ও উলাকিয়া বাড়ির দুস্কৃতিকারীরা। এঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ফেসবুক প্রতিবাদ জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ