কড়াইল বস্তিতে আগুনে তরুণের মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ এএম

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকা-ের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।

গতকাল রবিবার ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় অগ্নিকা-ের এ ঘটনা ঘটে । ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবা মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন তারা। তার গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। অগ্নিকা-ের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ অগ্নিকা-ের ঘটনায় একজন মারা গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত