রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রাম পত্রিকায় একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে শেনজেনে গত রাতের জমকালো নৈশভোজের আগে ভøাদিমির পুতিন, শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে একটি লালগালিচায় দেখা যাচ্ছে।
পারিবারিক ছবি তোলার আগে রুশ নেতা পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যান এবং প্রেসিডেন্ট শিয়ের সামনেই তারা করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। ভিডিওটিতে দেখা যায়, পুতিন এগিয়ে আসার সময় ট্রাম্প, শি এবং তার স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। ২০২৫ সালের আগস্টে আলাস্কায় রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনের পর থেকে ট্রাম্প ও পুতিনের আর সাক্ষাৎ হয়নি। আজ বিকেলে তিন নেতার বৈঠক হওয়ার কথা। এর আগে শেনজেনের রানওয়েতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানালেন চীনের শি জিনপিং। এভাবে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে চীনের প্রেসিডেন্টের স্বাগত জানানো খুবই বিরল ঘটনা বলে সংবাদদাতারা জানান।