ঢাকায় এলেন বলিউডের মুকেশ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ এএম

বলিউডের পর্দা কাঁপানো খল অভিনেতা মুকেশ ঋষি কাজ করছেন বাংলাদেশের চলচ্চিত্রে। আরশাদ আদনানের প্রযোজনায় এবং মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন তিনি। বিমানবন্দর থেকে তাকে স্বাগত জানান প্রযোজক আরশাদ আদনান নিজে। প্রযোজক জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতেই দেশে এসেছেন এই বলিউড অভিনেতা। প্রায় এক সপ্তাহ তিনি বাংলাদেশে অবস্থান করবেন এবং সিনেমার গুরুত্বপূর্ণ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত