হাইকোর্টের আদেশ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ৩১ ডিসেম্বর পর্যন্ত

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

জনস্বার্থে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রিট আবেদনের যুক্তি উল্লেখ করে এ আইনজীবী সাংবাদিকদের বলেন, এবার এইচএসসি পরীক্ষায় প্রায় ৪৯ শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে ফেল করেছে। সরকার তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে এবং এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে। ফলে, ২৩ ডিসেম্বরের আগেই তিনটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে।

আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা দেশ রূপান্তরকে বলেন, এ বছর এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর তাদের ফল প্রকাশ হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)  অনুরোধ সত্ত্বেও সম্পূরক পরীক্ষা ও ফল পুনর্নিরীক্ষণ উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ না দিয়ে ঢাবি, বুয়েট, মেডিক্যালসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ২০২৬-২৭ সেশনে ভর্তিবিষয়ক কার্যক্রম শুরু এবং ভর্তি পরীক্ষা নেওয়ার তারিখও চূড়ান্ত করে দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত