অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াত আমির

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন। শুক্রবার (২০ নভেম্বর) তিনি ঢাকা ত্যাগ করবেন। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়া যাবেন ডা. শফিকুর রহমান। সেখানে দেশটির সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। পরে মালয়েশিয়া সফরে গিয়ে প্রবাসীদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন জামায়াত আমির।

এ সফরে তাঁর সঙ্গে থাকবেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

আগামীকাল ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ ছাড়া উপস্থিত থাকবেন নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতারা।

আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।

সর্বশেষ সর্বাধিক পঠিত