প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকালে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চিকিৎসাসেবার সুবিধার্থে তিনটি আইপিএস ও একটি ইসিজি মেশিন প্রদান করা হয়।
জুমার নামাজের পর হযরত শাহপীর কল্লা শহীদ (রহ.)-এর মাজারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন, রহমান ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর মুফতি নূরুল ইসলামসহ আখাউড়া উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে চিকিৎসাসেবা, মানবিক সহায়তা ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।