প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতাদের দোয়া ও বৃক্ষরোপণ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করছেন সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ, মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলোনিতে জামিয়া কাসেমীয়া মাদরাসায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে তাঁদের সমাধিতে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

জন্মদিন উদযাপন উপকমিটির আহ্বায়ক ডা. তৌহিদ উল ইসলাম জন এবং সদস্যসচিব ডা. মো. জাভেদ হোসেনের নেতৃত্বে আয়োজিত এসব কর্মসূচিতে সাবেক মেডিকেল ছাত্রদলের প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত