ঠাকুরগাঁওয়ে ডিবির পরিচয় দেয়া ভুয়া এক সদস্যকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রনি আহম্মেদ (২৯)। রনি আহম্মেদ জেলার রানীশংকৈল উপজেলার মালিভিটা গ্রামে সিরাজ উদ্দিনের ছেলে। এঘটনায় শনিবার ঠাকুরগাঁও সদর থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার ঠাকুরগাঁও ২৫০ শষ্যা আধুনিক জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসারত রফিকুলসহ তিন জনকে হয়রানী করার উদ্দেশে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে নানা প্রশ্নে জর্জরিত করে। এসময় রনির আচরণ ও তার কথাবার্তায় সন্দেহ হয়। ওই রোগী ডিবি পুলিশের পরিচয়পত্র দেখতে চাইলে ভুয়া কার্ড প্রদর্শন করে। এসময় রোগী রফিকুল ইসলাম স্থানীয় থানায় খবর দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রনি আহম্মেদকে গ্রেপ্তার করে।
এঘটনায় মামলার বাদি এসআই বজলুর রহমান জানান, অভিযুক্ত রনির কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।