তাবুকে তিন দিনব্যাপী ইসলামি শিল্পকলার প্রদর্শনী

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

সৌদি আরবের তাবুক শহরে ইসলামি শিল্পকলার ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরতে তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে সৌদি আরবের সংস্কৃতি ও শিল্পকলা সোসাইটি। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনীতে ঐতিহ্যবাহী শিল্পরীতির পাশাপাশি সমকালীন শিল্পভাবনার সমন্বয় ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

তাবুকে তিন দিনব্যাপী ইসলামি শিল্পকলার প্রদর্শনী। ছবি : এসপিএ

একটি স্বেচ্ছাসেবী দলের সহযোগিতায় আয়োজিত প্রদর্শনীতে স্থানীয় শিল্পীদের বিভিন্ন শিল্পকর্ম স্থান পেয়েছে। ইসলামি শিল্পকলার নান্দনিক বৈশিষ্ট্য, ঐতিহাসিক গুরুত্ব ও সভ্যতাগত ঐতিহ্য তুলে ধরাই এর মূল লক্ষ্য।

তাবুকে তিন দিনব্যাপী ইসলামি শিল্পকলার প্রদর্শনী। ছবি : এসপিএ

প্রদর্শনীটি চারটি প্রধান বিভাগে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে আরবি ক্যালিগ্রাফি, ইসলামি অলংকরণশিল্প ও সমকালীন শিল্পকর্ম। পাশাপাশি দর্শনার্থীদের জন্য একটি অংশগ্রহণমূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়ে তারা ইসলামি শিল্পকলার বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারছেন এবং প্রদর্শিত শিল্পকর্মের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

তাবুকে তিন দিনব্যাপী ইসলামি শিল্পকলার প্রদর্শনী। ছবি : এসপিএ

এদিকে আন্তর্জাতিক ইসলামি শিল্প দিবস উপলক্ষে ইসলামি বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (আইসেস্কো) এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) যৌথভাবে একটি ভার্চ্যুয়াল সেমিনারের আয়োজন করেছে।

তাবুকে তিন দিনব্যাপী ইসলামি শিল্পকলার প্রদর্শনী। ছবি : এসপিএ

সেমিনারে ইসলামি শিল্পকলার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব, ডিজিটাল সংরক্ষণ এবং তরুণ শিল্পী ও কারুশিল্পীদের পৃষ্ঠপোষকতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ঐতিহ্যবাহী শিল্পকৌশল নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, ঐতিহাসিক স্থাপনা রক্ষা এবং এগুলো নির্মাণে ব্যবহৃত কারুশিল্পের দক্ষতা সংরক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত