চোখে ঠুলি পরা, মাঠে মরা হাতি
নাম ব্যেপে ফের ধন্দ হাজার
আজও শ্রীকানাই প্রভু, রণজয়ী
মেঘহাতি করে শুঁড়ের বড়াই!
থেকে থেকে জোরে হ্রেষা তোলে মেঘ
অশনির গায়ে অশ্বের তেজ
থরে থরে রাখা মাথা বহুতল
খেলাধুলো চলে রাতদিনভর...
মাথা কুটে সারা কানাইয়ের মা
মুড়োভাজা দিয়ে নানা ব্যঞ্জন
দেবী দুর্গারও মা-রূপ হরেক
তা তা থৈ থৈ নাচে বিপ্লব!
নাচে কবন্ধ পাবন পাবনী
নৃত্যে শরীর ভাঙে ত্রিভঙ্গে
বেগে জলভ্রমি ঘোরে অবিরল
খেলাধুলো চলে রাতদিনভর...
কবিতা
থামার নাম নেই
অমৃতা নন্দিনী
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০