তুমি মাটির দেয়ালে চিকন ফাটল, যা সবাই দেখে
কিন্তু পাত্তা দেয় না, এই অদ্ভুত শহরে তুমি
বর্ষার রোদ, বহুতল ভবনের জানালার কাচ
আলতো ছুঁয়ে হারিয়ে যাও, প্রিয়তমার ফ্ল্যাট আলোকিত
করতে পারো না, হয়তো ঈদের চাঁদের নিচে
এক টুকরো মেঘ, অনাদরে ডুবে যাও অন্ধকারে
তোমার বুকের ভেতর যে চিঠি লিখে রেখেছ
তা কোথাও পৌঁছায় না, বারবার ফিরে আসে
তোমার কথারা পোষ মেনেছে, কখনোই
বন্য হবে না, একটা পর্দা তোমার চোখের সামনে
দাঁড়িয়ে থাকে, তোমার হাত বাঁধা, কিন্তু কেউ তা
সরিয়ে দেয় না...
ঝড়ের পরে যে নিস্তব্ধতা তা তোমারই হৃদয়ের মানচিত্র...
কবিতা
মাটির দেয়ালে চিকন ফাটল
হাশিম কিয়াম
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০