পাগলের ভিতর কোনো আমি থাকে না।
আমি থাকে না তাই সবাই
তার কথার দাম দেয় না
কিন্তু আমরা জানি আল্লাহ শুধু
তার পাগলদের সাথেই কথা বলেন—
এই সত্য ফাঁস হইলে
কেউ কেউ পাগল
হইতে যায়, পাগলদেরে মহব্বত করতে যাই
তারা আধা পাগল হয়,
তখন তারা অবশেষের পর
জানতে পারে যে পুরা
পাগল হওয়াই তুরীয় দশা
তারা তখনে ইউ টার্ন নেয়
বাট তারা আর মানুষের নৌকায় উঠতে পারে না!
তারা সাঁতার কাটে
কাটতে কাটতে ওইপারে কূলে উঠে বটে, পিছন ফিরা দেখে
এক পাগলের হাত ধরি ঢেউয়ের চূড়ায়
তিন সুন্দরী সে রকম নাচতে আছে
তিন জনেরই নাম
আমি-না
না-পাগল আধা পাগল তারা দেখে
হেরা হাত ধরি হাসে খেলে
নাচে যেন
তাতেই
এবাদত হয়া যাইতেছে চামে
খোদার সনে!
কবিতা
পাগলের ঢেউ শীর্ষে নাচ
জহির হাসান
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০