ফার কেমিক্যালের সাধারণ সভা ২৯ ডিসেম্বর

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের ১৯তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এজিএম আয়োজনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সভাটি সরাসরি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার আনন্দপল্লীতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি শেয়ারহোল্ডাররা ভার্চুয়াল মাধ্যমেও সভায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভার্চুয়াল সভায় যুক্ত হওয়ার জন্য নির্ধারিত লিংকের মাধ্যমে অংশ নেওয়া যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত