ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক কালীপদ রায়ের সহধর্মিণী দীপালি রায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৩ নভেম্বর। ২০২০ সালের এই দিনে ৬৭ বছর বয়সে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁর তিন সন্তানের বাসায় গীতা পাঠ ও প্রার্থনা। এ ছাড়া ফরিদপুরের শ্রীঅঙ্গনে আয়োজন করা হয়েছে ভোগের। প্রয়াত দীপালি রায়ের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করতে আত্মীয়স্বজন ও সুহৃদদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, দীপালি রায়ের বড় ছেলে কমলেশ রায় দৈনিক সকালের খবরের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক।